ঢাকা ২৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে আয়নার মতো সঠিক পথ দেখায়’: তথ্যমন্ত্রী ‘জুলাই ব্যর্থ হলে দেশে শেখরাজ্য প্রতিষ্ঠিত হতো’: এবি পার্টির সভায় বক্তারা টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট সামাজিক সেবা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের অঙ্গীকার বার্নহ্যামের আগস্টে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ ১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফট শিক্ষার্থীশূন্য, কারণ দর্শানোর নির্দেশ রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা চীন যাচ্ছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শন করলেন এমপি

বাগেরহাটে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

#
news image

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা গ্রামে নিজ বসতঘর থেকে রুম্পা রানী দে (২৪) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত রুম্পা রানী দে বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম মন্টু লাল দে। দুই বোনের মধ্যে রুম্পা ছিলেন বড়।

স্থানীয়রা জানান, দুপুরে পাশের বাড়িতে গিয়ে খাবার খেয়ে নিজ ঘরে ফিরে রুম্পা ঘুমাতে যায়। পরবর্তীতে সন্ধ্যায় তার বাবা বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে পানির পট দিয়ে আটকানো অবস্থায় পান। ডাকাডাকির পর সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তিনি দেখেন—রুম্পা ঘরের আড়ার সাথে ঝুলে আছে। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন।

লাশ উদ্ধারের সময় নিহতের পা দড়ি দিয়ে বাঁধা ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। তাদের ধারণা, প্রেমঘটিত কারণে রুম্পা আত্মহত্যা করে থাকতে পারে। খবর পেয়ে বাগেরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন,“ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।”

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১৮ নভেম্বর, ২০২৫,  8:34 PM