ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প

#
news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার বলেছেন, তিনি পেন্টাগনকে চীন ও রাশিয়ার সমপর্যায়ের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলনের কয়েক মিনিট আগে তিনি এ নির্দেশনা দেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত বুধবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, ওয়াশিংটনের সতর্কবার্তা অমান্য করে মস্কো একটি পরমাণু-সক্ষম পানির নিচের ড্রোন সফলভাবে পরীক্ষা করেছে। পুতিনের ওই বক্তব্যের পর এ নির্দেশনা দেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, অন্যান্য দেশগুলো পরীক্ষামূলক কর্মসূচি চালানোর কারণে আমি আমাদের যুদ্ধ বিষয়ক দফতরকে সমপর্যায়ের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছি।

যুক্তরাষ্ট্র ১৯৯৬ সাল থেকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষেধ চুক্তিতে স্বাক্ষরকারী। এই চুক্তির ফলে সামরিক বা বেসামরিক উদ্দেশ্যে যেকোনো ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও বিস্ফোরণ নিষিদ্ধ।

আন্তর্জাতিক ডেক্স :

৩১ অক্টোবর, ২০২৫,  7:03 AM