ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ

#
news image

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে ঘিরে চলমান মামলার আপিল শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে না। ৫ এপ্রিল আপিলের চুড়ান্ত শুনানির দিন ধার্য্য করেছেন মহামান্য আদালত।
২৮ এপ্রিল পূর্বনির্ধারিত তারিখ থাকলেও, আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এক নম্বর বেঞ্চের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত না হওয়ায় শুনানি হয়নি বলে জানা গেছে।
 
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় ঋণখেলাপীর বিষয়ে তথ্য গোপনের অভিযোগ এনে একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন হাইকোর্টে আপিল দায়ের করলে, সেসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ দেন।
 
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি হাইকোর্ট সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। তবে আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশন তার বিজয়ের গেজেট প্রকাশ করতে পারবে না।
 
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সরোয়ার আলমগীর ৭৬ হাজার ৩৮৫ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। কিন্তু মামলার নিষ্পত্তি না হওয়ায় এখনো তার ফলাফল আনুষ্ঠানিকভাবে গেজেটভুক্ত হয়নি, ফলে সংসদ সদস্য হিসেবে তিনি এখনো শপথ নিতে পারেননি।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

২৮ এপ্রিল, ২০২৬,  5:01 PM