ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত

#
news image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজারের লঘাটি গ্রামে ডাকাতির সময় গুলিবর্ষণে এক ডাকাত সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে  রাত আনুমানিক ৩টার দিকে দাসের বাজার এলাকার আলী কমপ্লেক্সের মালিক আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৬/৭ জনের একটি ডাকাত দল বাড়ির গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন শব্দ পেয়ে বাহিরে এসে ডাকাতের আক্রমন বুঝতে পেরে ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিবর্ষণের এক পর্যায়ে ভুলবশত একটি গুলি ডাকাত দলেরই এক সদস্যের মাথায় লাগলে ঘটনাস্থলেই সে নিহত হয়। 

এ ঘটনায় আব্দুল কুদ্দুসের আত্মীয় গিয়াস উদ্দিন অল্পের জন্য প্রাণে রক্ষা পান।  খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে নিহত ডাকাতের লাশ থানায় নিয়ে যাওয়া হয়।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

২৮ এপ্রিল, ২০২৬,  4:48 PM