ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নে বজ্রপাতে মো. তামিম (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার একটি মাছের প্রজেক্ট এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় তামিম গরু আনতে কোম্পানীগঞ্জ ফিশ অ্যান্ড ফিড প্রজেক্ট এলাকায় যায়। বজ্রপাত শুরু হলে সে কাছাকাছি একটি মাছের প্রজেক্টের ভেতরে অবস্থান করছিল। ঠিক সেই মুহূর্তে একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানে, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। অকালে সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের মাতম, আর পুরো এলাকায় বিরাজ করছে গভীর শোকের ছায়া।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই আকাশ কালো হয়ে যায় এবং তীব্র বজ্রসহ বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
এদিকে সামনে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় বজ্রপাতের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে সচেতন মহল সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠ বা জলাশয়ের আশপাশে না যাওয়া, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং শিশুদের নিরাপদ স্থানে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগজনিত দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধি ও সতর্কতামূলক কার্যক্রম জোরদার করা হবে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২৮ এপ্রিল, ২০২৬,  4:34 PM