ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন

#
news image

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় উপ-সহকারী  প্রকৌশল সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্ল্যান-ডিজাইন সিন্ডিকেটের অভিযোগ তুলে মানববন্ধন করেন সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে  ২৭ এপ্রিল ২০২৬, সোমবার বিকাল ৩টায় বেলকুচি উপজেলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলকুচি পৌরসভার কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে বাড়ির মালিকদের ভয়ভীতি প্রদর্শন, অতিরিক্ত হয়রানি এবং নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে প্ল্যান ও ডিজাইন গ্রহণে বাধ্য করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার কবির উদ্দিন, ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম ও ইঞ্জিনিয়ার রিয়াদুল ইসলাম।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে পৌর এলাকায় বাড়ির নকশা ও ডিজাইন অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম, বিলম্ব এবং প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে সাধারণ জনগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যার সমাধান এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, “আমরা চাই জনগণের জন্য স্বচ্ছ, সহজ ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত হোক। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেটাই আমাদের মূল দাবি।”
মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় সচেতন নাগরিক, বাড়ির মালিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি :

২৮ এপ্রিল, ২০২৬,  4:46 PM