ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

স্বামীর নির্যাতন থেকে বাঁচতে সন্তানসহ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ

#
news image

গাজীপুরের শ্রীপুরে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে শিশু কন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পথে মারা গেছে কন্যা শিশুটিও। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তরে পাশে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নাসরিন আক্তার (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। নাসরিন গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া এলাকার এনামুল হক বিশ্বাসের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা পল্লী বাংলাকে জানায় , নিহত ওই গৃহবধূ সকাল থেকে সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে একটি আম গাছের নিচে বসে ছিলো। দীর্ঘ সময় মোবাইলে কয়েক দফা কথাবার্তা বলে কান্নাকাটি করছিলেন তিনি। কিছুক্ষণ পর মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন আসলে তার সাথে থাকা শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেন তিনি। এতে শিশুকন্যা ট্রেনের সঙ্গে আঘাত পেয়ে দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই গৃহবধূ।

তারা আরও জানান, গুরুতর আহত অবস্থায় ওই শিশুকন্যাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।এরপর চিকিৎসক দ্রুত তাকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালো পাঠান। হাসপাতালে নেয়ার পথে শিশুটিও মারা গেছে বলে নিশ্চিত করেছেন শিশুর বাবা রাসেল মিয়া । 

নিহতের স্বামী রাসেল মিয়া জানান, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকুরী করেন তিনি। তিনদিন ধরে কর্মস্থলে যান না তিনি। এ নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। সামান্য ঝগড়াঝাঁটি হয়। আজ তার স্ত্রীকে মারধরও করেননি। সকালে তিনি ঘুমিয়ে ছিলেন বলে জানান তিনি।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে পল্লী বাংলাকে জানান, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

গাজীপুর জেলা প্রতিনিধি :

১০ ডিসেম্বর, ২০২৪,  1:50 AM