ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত

#
news image

বোলারদের পর ব্যাটারদের দুর্দান্ত নৈপুন্যে এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার ফোরের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। পক্ষান্তরে এ ম্যাচ হারা সত্বেও সুপার ফোরে খেলা সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি পাকিস্তানের। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। 

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। ভারতীয় পেসার হার্ডিক পান্ডিয়ার শিকার হয়ে গোল্ডেন ডাক মারেন ওপেনার সাইম আইয়ুব।

দ্বিতীয় ওভারে পাকিস্তান শিবিরে আঘাত হানেন ভারতের আরেক পেসার জসপ্রিত বুমরাহ। মোহাম্মদ হারিসকে (৩) বিদায় করেন  তিনি।

দলীয় ৬ রানে ২ উইকেট পতনের পর পাকিস্তানকে চাপমুক্ত করেন ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। তৃতীয় উইকেটে ৩৮ বলে ৩৯ রান যোগ করেন তারা। ১৭ রান করা জামানকে শিকার করে জুটি ভাঙ্গেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল।

এক ওভার পর পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকেও শিকার করেন প্যাটেল। ১২ বলে ৩ রান করে সালমান আউট হলে ৪ উইকেটে  ৪৯ রানে পরিণত হয় পাকিস্তান।

এরপর ১৩তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে পাকিস্তানের বড় সংগ্রহের আশা শেষ করে দেন স্পিনার কুলদীপ যাদব। হাসান নাওয়াজ ৫ ও মোহাম্মদ নাওয়াজকে গোল্ডেন ডাক মারেন।

৬৪ রানে ষষ্ঠ উইকেট পতনের পরও ফারহানের সাথে ১৯ ও শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে ১৪ রানের জুটি গড়ে পাকিস্তানকে ১শ রানের কাছে নিয়ে যান ফাহিম আশরাফ। ফারহান ১টি চার ও ৩টি ছক্কায় ৪৪ বলে ৪০ এবং ফাহিম ১১ রানে থামেন।

শেষদিকে আফ্রিদির টনের্ডো ইনিংসে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানের সম্মানজনক সংগ্রহ পায় পাকিস্তান। ৪টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৩৩ রান করেন আফ্রিদি। তার সাথে ২টি চারে ৬ বলে ১০ রান করেন সুফিয়ান মুকিম।

ভারতের কুলদীপ ৩টি, বুমরাহ ও প্যাটেল ২টি করে উইকেট নেন।

জবাবে অভিষেক শর্মার মারমুখী ব্যাটিংয়ে শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে ভারত। তবে দলীয় ৪১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় টিম ইন্ডিয়া। অভিষেক ১৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩১ এবং শুভমান গিল ৭ বলে ১০ রান করে সাজঘরে ফিরেন।  

তৃতীয় উইকেটে ৫২ বলে ৫৬ রানের জুটিতে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যান অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। ৩১ বলে ৩১ রান করে আউট হন তিলক। 

চতুর্থ উইকেটে সূর্য ও শিবম দুবের ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৫ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। সূর্য ৩৭ বলে ৪৭ এবং দুবে ১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। 

পাকিস্তানের সাইম ৩৫ রানে ৩ উইকেট নেন। 

অনলাইন ডেক্স :

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  3:49 PM