ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা 

#
news image

কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সুপারিশপ্রাপ্ত ৩২ জন নবনিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় বসুরহাট একাডেমি ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুতেই নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন বিটিএ’র সদস্যরা।

বিটিএ কোম্পানীগঞ্জ শাখার সভাপতি আমির হোসেন বিএসসি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক বিএসসি'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাপরাশিরহাট ইসমাঈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিটিএ নোয়াখালী জেলার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিএসসি, যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজলাল বৈষ্ণব, উপজেলা বিটিএ’র সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন মুক্তা ও মধ্যম চর কাঁকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন।

সংবর্ধিত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাজেদা খাতুন ও দীপন মন্ডল জয়।

বক্তারা বলেন, নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কোম্পানীগঞ্জের শিক্ষা ক্ষেত্রে নতুন আলো ছড়াবেন। তাঁদের আগমনে আমরা আনন্দিত ও গর্বিত। শিক্ষকতা পেশা মহান ও সম্মানের, আর এই নতুন শিক্ষকরা মেধা ও দায়িত্ববোধে অনন্য হয়ে উঠবেন বলেই আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠান শেষে ৩২ জন শিক্ষক-শিক্ষিকার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকবৃন্দ।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

১৪ অক্টোবর, ২০২৫,  11:04 PM