ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭৬ ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ !

৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

#
news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁয় জেলা বিএনপি লিফলেট বিতরণ করেছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৫ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত শহরে বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বালুডাঙ্গা বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণএলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক নুর-ই আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়।
নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।
জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতেই এই প্রচার কার্যক্রম। আমরা এই ৩১ দফার মাধ্যমে দেশের মানুষকে একটি সুন্দর ভবিষ্যতের পথ দেখাতে চাই। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুশাসনের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে।

নওগাঁ প্রতিনিধি :

১৪ অক্টোবর, ২০২৫,  11:07 PM