ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার ভূমিকা আশা করছে বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

#
news image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে আসিয়ানের সভাপতি হিসেবে দেশটির ভূমিকা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ।

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী গ্রহণের ক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও আসিয়ানে নেতৃত্বপূর্ণ অবস্থান একযোগে দেশটিকে একটি অনন্য অবস্থানে রেখেছে। এ বিষয়টি একটি বিস্তৃত আঞ্চলিক সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে সহায়ক হতে পারে।

সম্প্রতি মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বারনামা’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এই সাক্ষাৎকারটি কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় সফরের সময় নেওয়া হয়।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা আশা করছি, মালয়েশিয়া সমস্ত আলোচনায় (রোহিঙ্গা ইস্যুতে) তার প্রভাব কাজে লাগাবে, যাতে আমরা এই সমস্যার সমাধান করতে পারি।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে শরণার্থী সংকট গভীর হয়েছে। এর ফলে রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে পাড়ি দিচ্ছেন।

তিনি বলেন, গত ১৮ মাসে দেশে দেড় লাখ নতুন রোহিঙ্গা এসেছেন। এরই মধ্যে দেশে থাকা ১২ লাখ রোহিঙ্গার সঙ্গে তারা যুক্ত হয়েছেন । এ সমস্যা ক্রমেই আরও জটিল হচ্ছে। সবচেয়ে খারাপ বিষয় হলো, যুক্তরাষ্ট্র তাদের সহায়তা তহবিল বন্ধ করে দিয়েছে। এটি আমাদের জন্য একটি বড় সমস্যা।

প্রধান উপদেষ্টা জানান, আগামী মাসগুলোতে রোহিঙ্গা সংকট নিয়ে তিনটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যাতে টেকসই সমাধান খুঁজে পাওয়া যায়।

এর মধ্যে প্রথমটি এই মাসের শেষ দিকে কক্সবাজারে অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার অষ্টম বার্ষিকীর সময়ের সঙ্গে মিল রেখে আয়োজন করা হচ্ছে। আট বছর আগে এ সময় থেকেই বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দিতে শুরু করে।

রোহিঙ্গা ইস্যুতে উচ্চস্তরের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সভার ফাঁকে এবং তৃতীয়টি বছরের শেষদিকে কাতারের দোহায় আয়োজনের পরিকল্পনা রয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন উদ্যোগে খুব কমই অগ্রগতি হয়েছে। ২০২১ সাল থেকে মিয়ানমারের চলমান সশস্ত্র সংঘাতের কারণে এটি আরও জটিল হয়ে উঠেছে।

দীর্ঘস্থায়ী এ মানবিক সংকট শুধু বাংলাদেশকেই প্রভাবিত করছে না, বরং মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি আসিয়ান সদস্য দেশকে প্রভাবিত করছে।

মালয়েশিয়া ১৯৫১ সালের জাতিসংঘ শরণার্থী কনভেনশন বা ১৯৬৭ সালের প্রোটোকলের স্বাক্ষরকারী না হলেও মানবিক কারণে প্রায় দেড় লাখ রোহিঙ্গা শরণার্থীকে সাময়িকভাবে আশ্রয় দিচ্ছে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী অভিযান শুরু করার পর রোহিঙ্গা সংকটের সূচনা হয়। এ অভিযানের জেরে প্রাণ বাঁচাতে বিপুলসংখ্যক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসেন।

নিজস্ব প্রতিবেদক :

১৭ আগস্ট, ২০২৫,  7:35 PM