ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বরাদ্দপ্রাপ্ত সরকারি বাসা দশ দিনের মধ্যে বুঝে নিতে হবে

#
news image

ঢাকা শহরে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণের অনুকূলে সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শ্রেণির সরকারি বাসা বা বাড়ি কিছু শর্ত সাপেক্ষে বরাদ্দ প্রদান করা হয়। বরাদ্দপত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী বাসা খালি হওয়ার ১০ দিনের মধ্যে বাসার দখল বুঝে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অনেক সময় বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছু বরাদ্দ গ্রহীতা বাসা খালি থাকা সত্ত্বেও বাসা বুঝে নেন না। তাছাড়া, অনেকে বাসাটি খালি থাকা সত্ত্বেও বাসার দখল গ্রহণ না করে দীর্ঘদিন পর বরাদ্দকৃত বাসাটির পরিবর্তে অন্য একটি বাসা বাদের জন্য আবেদন করেন কিংবা বাসাটির বরাদ্দ বাতিলের আবেদন করেন।

এতে বাসাটি দীর্ঘদিন খালি থাকার কারণে একদিকে যেমন সরকার রাজস্ব আহরণ হতে বঞ্চিত হচ্ছে, অপরদিকে বাসার দখল ধরে রাখার কারণে অন্যদের বাসা বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছে না।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি আবাসনের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বাসা বা বাড়ির বরাদ্দ প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ যাতে বরাদ্দ পাওয়ার পর বরাদ্দ পত্রের শর্ত মোতাবেক বাসাটি খালি হওয়ার ১০ দিনের মধ্যে দখলভার গ্রহণ কিংবা দখলভার গ্রহণে ইচ্ছুক না হলে তা দ্রুততার সাথে আবাসন পরিদপ্তরকে অবহিত করতে হবে।

নিজস্ব প্রতিবেদক :

০১ আগস্ট, ২০২৫,  5:17 AM