ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় অপতথ্য ছড়ানো শনাক্ত ফ্যাক্টওয়াচের

#
news image

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ স্বাধীনভাবে ফ্যাক্ট-চেকিংয়ের কাজ করে। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক অপতথ্য ছড়িয়ে পড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ভিডিও ছাড়াও মনগড়া মৃত্যুসংখ্যা এবং কন্সপিরেসি থিওরির ছড়াছড়ি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দুর্ঘটনার খবর প্রকাশের পরপর বিমান বিধ্বস্তের ছবি, উৎসুক জনতার ভিড় এবং আকাশ থেকে বিমান পড়ার দৃশ্য এআই দিয়ে তৈরি করে শেয়ার করা হয়। এছাড়া দুর্ঘটনাকে ঘিরে গুজব, উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণা ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার মতো কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 

ফ্যাক্টওয়াচ জানায়, ষড়যন্ত্র তত্ত্ব, ভুয়া আইডেন্টিটি নিয়ে ছড়িয়ে পরা বহুল আলোচিত আটটি কন্সপিরেসি শনাক্ত করে ফ্যাক্টওয়াচ ।

সামাজিক মাধ্যমে আহত ও নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। স্কুল কর্তৃপক্ষ ওইসব দাবি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়ে গেছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।

নিজস্ব প্রতিবেদক :

০১ আগস্ট, ২০২৫,  4:48 AM