ঢাকা ২৫ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে ছাত্রদলের উদ্যোগে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  বাসন মেট্রো থানা যুবদলের উদ্যোগে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা হবিগঞ্জে জেলা পুলিশের  মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন কাপাসিয়ায় কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত শিক্ষা বিস্তারের মাধ্যমেই সমাজে আলো ছড়াতে হবে : সৈয়দ মোঃ শাহজাহান টঙ্গীতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেফতার বড়লেখায় দারুল কোরআন মডেল মাদ্রাসার হিফয সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি চূড়ান্ত করতে নাগরিকদের মতামত চেয়েছে ইসি

#
news image

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত করতে নাগরিকদের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ রোববার ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১০ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের ই-মেইলে মতামত প্রেরণের জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সংশোধন সাপেক্ষে, নির্বাচন কমিশন ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (পি.ও নং ১৫৫ অফ ১৯৭২)’ এর আর্টিকেল ৯১বি এর আলোকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর একটি খসড়া প্রস্তুত করেছে। বিধিমালাটি চূড়ান্তকরণের লক্ষ্যে নাগরিকগণের সুচিন্তিত মতামত কামনা করা হলো।

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার একটি খসড়া নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েব সাইট www.ecs.gov.bd এ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে নাগরিকদের সুচিন্তিত মতামত আগামী ১০ জুলাই তারিখের মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের ই-মেইল (opinion@ecs.gov.bd) ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

২৯ জুন, ২০২৫,  10:31 PM