ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

বাগেরহাটে চারটি বিদেশী পিস্তলসহ মাইক্রোবাসে থাকা ১১জন আটক

#
news image

বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশী পিস্তল ও গুলিসহ ১১জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন)সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের  মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্যাসি করে এদের আটক করা হয়। ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০ নম্বরের আটক মাইক্রোবাসটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার  থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাড়িটি তল্যাসি করে ৪টি ৭.৬২ মিঃ মিঃ চায়না পিস্তল, ০৪টি ম্যাগাজিন ও ০৯ রাউন্ড  গুলি  পাওয়া যায়।

আটকৃতরা হলেন,  কাউসার আলী (৪৩),মো: মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মোঃ খোকন বিশ্বাস, (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মোঃ ইমদাদুল হক(৩১),  জনি মিয়া(২৭), সেলিম শাহ(৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার। আটককৃতরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুস্কৃতকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, এসব দুস্কৃতকারীরা ঝিনাইদহ থেকে আসছিল। তাদের কাছে অস্ত্র ও গুলি ছিল। তাদের হয়ত বড় ধরণের কোন নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

বাগেরহাট প্রতিনিধি :

২৬ জুন, ২০২৫,  11:29 PM