ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নোয়াখালীর সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার কবে ?

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। ঘটনার পর পেরিয়ে গেছে দীর্ঘ সময়, কিন্তু তার পরিবার ও সহকর্মীদের প্রশ্ন আজও একই বিচার কবে হবে?
 
২০২১ সালের ফেব্রুয়ারিতে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারান মুজাক্কির। স্থানীয় অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত এই সাহসী সংবাদকর্মীর মৃত্যু শুধু একটি পরিবারের স্বপ্ন ভেঙে দেয়নি, নাড়িয়ে দিয়েছে পুরো সাংবাদিক সমাজকে। ঘটনার পর মামলা দায়ের ও তদন্তের আশ্বাস মিললেও বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
 
সহকর্মীদের ভাষ্য, একজন সাংবাদিক সত্য তুলে ধরতে গিয়ে প্রাণ দেবেন, আর তার বিচার ঝুলে থাকবে,এটা হতে পারে না।
 
বিভিন্ন সময় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মরণসভায় দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
 
মুজাক্কিরের বৃদ্ধ মা আজও ছেলের ছবির দিকে তাকিয়ে কাঁদেন। পরিবারের আর্তনাদ আমার সন্তানের হত্যার বিচার চাই। 
 
গণমাধ্যমকর্মীদের দাবি, দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিতে না হয়।
 
ন্যায়বিচার শুধু একটি পরিবারের দাবি নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার প্রশ্ন। এখন সবার চোখ আদালতের দিকে। দেশবাসীর প্রত্যাশা, বিচার যেন বিলম্বিত না হয়ে দ্রুত সম্পন্ন হয়, এবং বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার দায়ীরা যেন আইনের কঠোরতম শাস্তি বিধান নিশ্চিত করা।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০৩ মার্চ, ২০২৬,  4:52 AM