ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পরিচ্ছনতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ঈদ হয়েছে আনন্দময় : এলজিআরডি উপদেষ্টা

#
news image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরিচ্ছন্নতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ঈদ হয়েছে আনন্দময়।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, ‘ঈদ মানেই ত্যাগ স্বীকার করা, তাই ঈদের আনন্দকে ত্যাগ করে আমরা মানুষের জন্য শহর পরিষ্কার রাখছি’।

পোস্টে বলা হয়েছে, ‘পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ঈদ হয়েছে আনন্দময়, ধন্যবাদ আপনাদের।’

অপর এক পোস্টে বলা হয়েছে, ১২টি সিটি কর্পোরেশনের ৪৮৭টি ওয়ার্ড-শতভাগ বর্জ্য অপসারণ দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয়েছে সম্মিলিত পরিকল্পনা, পরিশ্রম ও ভালোবাসার কারণে। এটা শুধু পরিসংখ্যান নয়, এটা আমাদের প্রতিশ্রুতির জয়-পরিচ্ছন্নতা এখন শুধু অঙ্গীকার নয়, বাস্তবতা।

উপদেষ্টা বলেছেন, ঈদুল আযহায় ১২ঘন্টারও কম সময়ে পরিস্কার ঢাকা। ঈদের দিনসহ টানা তিনদিন পশু কোরবানি হয়েছে। নগরবাসীর দায়িত্ববোধ আর পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতায় তাদের কমিটমেন্ট রেখেছে। পরিচ্ছন্ন শহর শুধু একটি লক্ষ্য নয়, এটি একটি প্রতিদিনের দায়িত্ব। এই দায়িত্ব পালনে সকল সহকর্মীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা।

আসিফ মাহমুদ ঈদুল আযহা উদযাপন শুরুর প্রাক্কালে বলেছেন, ‘কোরবানির ঈদ আনন্দ হোক সুস্থ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং জনগণের সমন্বিত প্রচেষ্টায়, আমরা পারি ঈদের দিনকেও পরিচ্ছন্ন রাখতে পেরেছি। ত্যাগের এই দিনে আমাদের দায়িত্ব কেবল কোরবানিতেই শেষ নয়, পরিবেশ রক্ষা করাটাও বড় ইবাদত। আসুন সবাই মিলে নিজ নিজ এলাকার কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলি, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ি। পরিচ্ছন্ন বাংলাদেশ আমাদের সকলের।’

নিজস্ব প্রতিবেদক :

১২ জুন, ২০২৫,  5:36 PM