ঢাকা ২২ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

প্রশাসন ক্যাডারের বাইরে অবসরে যাওয়া পদোন্নতি বঞ্চিতদের আবেদন আহ্বান

#
news image

বিসিএস (প্রশাসন) ক্যাডার ছাড়া যে সকল ক্যাডারে ৩য় গ্রেড বা তদূর্ধ্ব পদ রয়েছে সে সকল ক্যাডারে ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে কর্মরত থেকে অবসরে যাওয়া পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাগণের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৬ জুন পর্যন্ত এই বিষয়ে আবেদন নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে আবেদনকারীকে স্ব স্ব মন্ত্রণালয় বা বিভাগের কাছে আবেদন করতে হবে। 

রোববার ২৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আবেদন আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবিএস প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য যে সকল ক্যাডারে ৩য় গ্রেড বা তদূর্ধ্ব পদ রয়েছে সে সকল ক্যাডারের যে সকল কর্মকর্তা ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে চাকুরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং উল্লিখিত  সময়ের মধ্যে অবসরে গিয়েছেন এমন কর্মকর্তাগণকে সংযুক্ত ছক মোতাবেক আগামী ১৬ জুন ২০২৫ তারিখের মধ্যে স্ব স্ব ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নিকট আবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার  প্রয়োজন নেই। 

সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র সচিবসহ মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকেও জ্ঞাতার্থে ও কার্যার্থে পত্রের  অনুলিপি দেয়া হয়েছে। 

জানতে চাইলে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়নি। এসব কর্মকর্তাদের অনেকেই উচ্চতর পদে পদোন্নতির যোগ্য ছিলেন। শুধু ভিন্ন রাজনৈতিক মতাদর্শের আদর্শিক অপবাদ দিয়ে পদোন্নতি বঞ্চিত করা হয়। এদের মধ্যে অনেকেই বঞ্চনা নিয়ে অবসরে চলে গেছেন, তাদের বিষয়টি নিষ্পত্তি করতে এদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। এ বিষয়ে প্রাপ্ত আবেদন বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

বঞ্চনার কারণ উল্লেখ করে তার কনিষ্ঠ কর্মকর্তা যে তারিখে পদোন্নতি পেয়ে তাকে সুপারসিড করেছেন, তার বিস্তারিত তুলে ধরে বঞ্চিত কর্মকর্তার নাম, ক্যাডার, পরিচিতি নং, ব্যাচ, ব্যাচে মেধাক্রম, ক্যাডারে  যোগদান বা এনক্যাডরমেন্টের তারিখ, অবসরোত্তর ছুটির তারিখ, অবসরকালীন পদবী ও গ্রেড, পদোন্নতি বঞ্চনার সংক্ষিপ্ত তথ্য আবেদনে আলাদাভাবে সুস্পষ্টভাবে উল্লেখ করার জন্য বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি ছক(কর্মকর্তা কর্তৃক পূরণীয়) বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক :

২৭ মে, ২০২৫,  9:01 AM