ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ঈদের ছুটি শুরু ৫ জুন, অফিস খোলা থাকবে আগের দুই শনিবার

#
news image

আসন্ন ঈদুল আজহায় সরকারি ছুটি থাকবে টানা ১০ দিন। তবে ছুটির সময় সরকারি কার্যক্রম যেন ব্যাহত না হয় সেজন্য অতিরিক্ত দুই শনিবার সরকারি অফিস খোলা থাকবে।

আজ মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সরকারি ছুটির বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগে থেকে ঘোষণা ছিল ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। কিন্তু দেখা যাচ্ছে যে বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ জুন) সেটাকে ছুটি ঘোষণা করে ১৭ মে ও ২৪ মে- এ দুই শনিবার সরকারি কর্মচারী, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা কাজ করবেন। বিনিময়ে ১১ ও ১২ জুন ছুটি ঘোষিত হবে। এরপর ১৩ ও ১৪ জুন (শুক্র ও শনিবার)সহ ঈদুল আজহার মোট ছুটি হবে ১০ দিন।

ব্যাংকগুলো যেহেতু ব্যাংক কোম্পানি আইনে চলে, তারা তাদের মতো ছুটি ঘোষণা করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

নিজস্ব প্রতিবেদক :

০৭ মে, ২০২৫,  3:50 AM