ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দীপ্ত টেলিভিশনের নিউজ বুলেটিন বন্ধ করে দিয়েছে সরকার বিষয়টি সত্য নয় : বাংলাফ্যাক্ট

#
news image

বিতর্কিত প্রশ্ন করার জেরে দীপ্ত টেলিভিশনের নিউজ বুলেটিন সরকার বন্ধ করে দিয়েছে-বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, দীপ্ত টেলিভিশনের নিউজ বুলেটিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বন্ধ করেনি।  'বিতর্কিত’ প্রশ্ন করার জেরে দীপ্ত টেলিভিশনের নিউজ বুলেটিন বন্ধ করে দিয়েছে সরকার-বিষয়টি সত্য নয়।

বাংলাফ্যাক্ট জানায়, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ তথ্যটি সত্য নয় বলে জানান দীপ্ত টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর এস এম আকাশ।  বাংলাফ্যাক্টকে আকাশ বলেন, ‘আমাদের আপাতত নিউজ বুলেটিন বন্ধ রয়েছে। এটা ম্যানেজমেন্টের অভ্যন্তরীণ বিষয়, এক্সটার্নাল (বাইরের) কোনো বিষয় নয়। সরকারের পক্ষ থেকে কোন ধরনের নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ নেই’।

বাংলাফ্যাক্ট জানায়, সাংবাদিকতার নিয়ম না মানার কারণে ফজলে রাব্বি ও রহমান মিজান নামে দুইজনকে চাকরিচ্যুত করেছে দীপ্ত টিভি কর্তৃপক্ষ। একই সময়ে দীপ্ত টেলিভিশনের সংবাদ বুলেটিনও বন্ধ রেখেছে চ্যানেলটির কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ বুলেটিন বন্ধ করা, দুই সাংবাদিককে চাকরিচ্যুত করার দাপ্তরিক ঘটনাটিকে সরকারের হস্তক্ষেপ বলে উল্লেখ করে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে বলে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

বাংলাফ্যাক্ট জানায়, 'টেলিভিশনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।  সরকারের পক্ষ থেকে কোনো রকমের চাপ দেওয়া হয়নি।'

বাংলাফ্যাক্ট জানায়, এদিকে আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফ্যাসিবাদের ১৫ বছরে গণমাধ্যমের বাস্তবতা শীর্ষক মতবিনিময় সভায় উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ বিভাগ তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। সরকার এখানে কিছু বলেনি, কাউকে কলও দেওয়া হয়নি’।

নিজস্ব প্রতিবেদক :

৩০ এপ্রিল, ২০২৫,  2:09 AM