ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭৬ ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরে পুকুরে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

#
news image

নরসিংদীর শিবপুর উপজেলায় ভেকু দিয়ে পুকুর পুকুর খননের সময় বের হয়ে আসে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার। সোমবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী এলাকায় ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের পাশে বাছেদ মুন্সির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমরাদী এলাকায় বাছেদ মুন্সির জমিতে ভেকু দিয়ে পুকুর খননের সময় মাটির নিচ থেকে একটি অর্ধগলিত মরদেহ বের হয়ে আসে। বিষয়টি ভেকু চালক শামীম  শেখ দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানায়। তবে নিহতের পরিচয় কেউ সনাক্ত করতে পারেনি। খবর পেয়ে দুপুরে অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। 
 
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হান্নান বলেন, সকাল এগারোটার দিকে আমি জানতে পারি কুমরাদী এলাকায় পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে একজনের মরদেহ বের হয়ে আসে। ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
 
শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, ভেকু দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ বের হয়ে আসার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইন ব্যবস্থা চলমান রয়েছে।

নরসিংদী প্রতিনিধি:

০৮ এপ্রিল, ২০২৫,  7:19 AM