ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা

#
news image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সরকার সব সময় আন্তরিক এবং তারই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি আজ সন্ধ্যায় রাঙ্গামাটি সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়  এবং আসন্ন বৈসাবিসহ অন্যান্য উৎসবে আইন শৃঙ্খলার প্রস্তুতি সংক্রান্ত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। 

সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন অতীতে কাজের কোন ধারাবাহিকতা ছিল না। অন্তর্বর্তী সরকার আসার সঙ্গে সঙ্গে ধারাবাহিকতা তৈরি হয়েছে। 

তিনি বলেন, সম্প্রতি তিন পার্বত্য জেলায় নারী উন্নয়নসহ অর্থনৈতিক উন্নয়নে আর্থিক ও খাদ্য শস্য বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দ দেওয়াই শেষ না, পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে  আরো বরাদ্দ প্রদান করা হবে। সরকারি বরাদ্দ থেকে কেউ বঞ্চিত হবেন না।

এছাড়াও সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মনছুরুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

০৪ এপ্রিল, ২০২৫,  12:44 AM