ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শেখ হাসিনা পরিবারের নামে গড়ে তোলা ৮ প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে প্রজ্ঞাপন জারি

#
news image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং তার সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা বাংলাদেশ নৌবাহিনীর ৩টি, বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ১টি, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টিসহ মোট ৮টি সংস্থা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

আজ রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রতিষ্ঠান ও সংস্থাগুলো হচ্ছে, চট্টগ্রামের নিউমুরিং-এ অবস্থিত বানৌজা 'বঙ্গবন্ধু’র নাম পরিবর্তন করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ করা হয়েছে। ঢাকা’র খিলক্ষেতে বানৌজা শেখ মুজিব-কে বানৌজা ঢাকা করা হয়েছে। কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনার নাম পরিবর্তন করে বানৌজা পেকুয়া, কুর্মিটোলা ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি 'বঙ্গবন্ধু’র নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বীর উত্তম একে খন্দকার করা হয়েছে।

কুর্মিটোলা ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু এ্যারোনটিক্যাল সেন্টার বিমান বাহিনীর পরিবর্তে বাংলাদেশ এ্যারোনটিক্যাল সেন্টার, যশোরের বিএএফএ 'বঙ্গবন্ধু' কমপ্লেক্স এর পরিবর্তে বিএএফএ কমপ্লেক্স, মিরপুর সেনানিবাসে 'শেখ হাসিনা কমপ্লেক্স' এর পরিবর্তে ডিএসসিএসসি কমপ্লেক্স এবং শেরে-ই-বাংলানগর গণভবন কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের নাম পরিবর্তন করে প্রতিরক্ষা যাদুঘর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

১০ মার্চ, ২০২৫,  5:32 AM