ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

#
news image

অপরাধ নিয়ন্ত্রণে অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে তাদের কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

জাতীয় শহীদ সেনা দিবসে আজ বনানীতে সকাল ৯টায় পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের পিলখানার হত্যাকাণ্ডের স্মরণ হচ্ছে ব্যতিক্রমভাবে। এবার এটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই উপলক্ষে আমরা এখানে এসেছি।

তিনি বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য ইতোমধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে, যা ২৪ জানুয়ারি থেকে কাজ শুরু করেছে। তিন মাসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে। যার ভিত্তিতে দোষীদের বিচারের আওতায় আনা হবে।

সোমবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিযানের সফলতা এবং ব্যর্থতা আপনারাই মূল্যায়ন করতে পারবেন। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র‌্যাব হোক, আনসার বা কারা অধিদপ্তর হোক।  বাহিনীর কেউ যদি গাফিলতি করে, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। 

তিনি বলেন, আপনারা সত্য সংবাদটা পরিবেশন করেন। দেখেন আমরা ব্যবস্থা নিই কি না। সম্প্রতি একটি পত্রিকায় দুই এসপির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের পর আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। সত্য সংবাদের ভিত্তিতে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

এর আগে, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বজন ও রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধান উপদেষ্টার প্রতিনিধি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধান।

নিজস্ব প্রতিবেদক :

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  4:27 PM