ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

#
news image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আজ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক বৈঠকে যোগ দিয়েছেন।

তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডব্লিউজিএস) সাইডলাইনে এ বৈঠকে যোগ দেন।

অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট (ডব্লিউজিএস) এর ভেন্যুতে একটি ইন্টারেক্টিভ প্লেনারি সেশনেও যোগ দেন।

এখানে পাওয়া তথ্য অনুসারে সেশনটি পরিচালনা করেন সিএনএন-এর বেকি অ্যান্ডারসন।

এদিন এর আগে, সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা ডব্লিউজিএস-এ অংশ নিতে বুধবার রাতে দুবাই পৌঁছেছেন।

সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী ড. আহমেদ বেলহৌল আল ফালাসি তাকে স্বাগত জানান।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ দুবাই সফরে অধ্যাপক ইউনূসের সাথে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদকঃ

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  11:49 PM