ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দেশের বিশাল সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড অগ্রণী ভূমিকা পালন করছে: প্রধান উপদেষ্টা

#
news image

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের বিশাল সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিতে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সুনীল অর্থনীতি কেন্দ্রিক কার্যক্রমের নিরাপত্তা বিধানে কোস্ট গার্ড অগ্রণী ভূমিকা পালন করছে।  

আগামীকাল বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বাংলাদেশ কোস্ট গার্ড দিবস-২০২৫’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি আজ এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা “বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বাংলাদেশ কোস্ট গার্ড দিবস-২০২৫’ উপলক্ষ্যে কোস্টগার্ডের সর্বস্তরের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, সুনীল অর্থনীতি এবং বাংলাদেশের সার্বভৌম জলসীমায় নিরাপত্তা জোরদারের গুরুত্ব বিবেচনায় ১৯৯৪ সালে ‘গার্ডিয়ান অ্যাট সী’ মূলমন্ত্র নিয়ে ‘বাংলাদেশ কোস্ট গার্ড’ প্রতিষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠা বার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এ সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দুঃসাহসিক আত্মত্যাগ, ধৈর্য এবং ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সর্বদা দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি বলেন, ‘একই সঙ্গে দেশপ্রেম, আন্তরিকতা, সাহসিকতা, অবিচল আস্থা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে কোস্ট গার্ডের সকল স্তরের সদস্যগণ এ বাহিনীর ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সদা তৎপর থাকবে বলে আমার বিশ্বাস।’   

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমি আশা করি এ বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের সকল প্রচেষ্টা চলমান থাকবে এবং ভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’

তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য এবং প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস-২০২৫ উপলক্ষ্যে নেওয়া সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক :

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  7:45 PM