ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

যারাই অপরাধী তারাই ডেভিল হান্ট অপারেশনে ধরা পড়বে-স্বরাষ্ট্র উপদেষ্টা

#
news image

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারাই অপরাধী তারাই ডেভিল হান্ট অপারেশনে ধরা পড়বে। এ ক্ষেত্রে কে ছোট কে বড়-এটা দেখা হবে না। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও আমরা ছাড় দেইনি। প্রথম দিনেই পাঁচজনকে আইনের আওতায় নেয়া হয়েছে। এক্ষেত্রে বড়-ছোট কোনো ভেদাভেদ নেই । 
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ডেভিল হান্ট অপারেশনের মধ্যে কারা পড়বে’-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সশস্ত্রবাহিনী বিভাগ এবং স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
 
ডেভিল হান্ট অপারেশন কতদিন চলবে- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ডেভিল হান্ট অপারেশন চলবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হয়।
 
রমজানে মানুষ শান্তিতে থাকবে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, কোনো সমস্যা হলে আপনারা যদি আগেই জানিয়ে দেন তাহলে সরকার সঠিক পদক্ষেপ নিতে পারবে। আমরা আশা করছি, এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে। ছোলা, খেজুর এগুলোর সরবরাহ খুব ভালো, তেলেও কোনো সমস্যা নেই। রমজানের সময় যেন জিনিসপত্রের দাম সহনীয় পর্যায় থাকে সেজন্য প্রচার করতে তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।
 
ব্যক্তি আক্রোশে ৫ আগস্টের পর অনেকের নাম মামলায় ঢুকিয়ে দেয়া হয়েছে, ডেভিল হান্টে এগুলো চিহ্নিত করা হবে কিনা-এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, নির্দোষ যেন কোনো অবস্থায় শাস্তি না পায় সেজন্য যত ধরনের ব্যবস্থা আছে আমরা তা নিচ্ছি। কোনো নির্দোষ ব্যক্তির কোনোভাবে যেন সাজা না হয় সেজন্য আমরা কমিটি করে দিয়েছি ।
 
বিডিআর বিদ্রোহে যারা চাকরি হারিয়েছে তারা চাকরিতে ফিরবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, যদি কেউ দোষী হয়ে চাকরি হারায় তাহলে তাকে ফেরানো উচিত না। নির্দোষ হলে আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে।
 
সার সংকট বিষয়ক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে কোনো সারের সংকট নাই। সমস্যা থাকলে ডিসিদের সাথে কথা বলেন, আমরা ব্যবস্থা নেব। কিছু কিছু ডিলার সমস্যা করেছে। বেশি দাম নিলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
এসময় মিথ্যা সংবাদের বিরুদ্ধে সঠিক সংবাদ প্রকাশ করায় উপদেষ্টা সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি ভারতীয় সীমান্তে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করায় চাঁপাইনবাবগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানান।

রাজশাহী থেকে বাবুল ঃ

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  3:29 AM