ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ধানমন্ডি ৩২ ইস্যুতে দিল্লির মন্তব্য ‘অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত’ : ঢাকা

#
news image

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধানমন্ডি ৩২-এ সংঘটিত ঘটনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যকে ‘অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল, যা আমরা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবেশী দেশের নানা অভ্যন্তরীণ অবাঞ্ছিত পরিস্থিতি লক্ষ্য করেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত থাকে। আমরাও অন্যদের কাছ থেকে একই আচরণ আশা করি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক রফিকুল আলম উল্লেখ করেন, ‘ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা বাংলাদেশের জনগণের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হচ্ছে না।’

তিনি জানান, ‘৫ ফেব্রুয়ারি তার এক বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২-এ সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছে।’

নিজস্ব প্রতিবেদক :

০৯ ফেব্রুয়ারি, ২০২৫,  10:18 PM