ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ আগামীকাল

#
news image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে।

আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হবে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিএনপি’র একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে বিএনপি জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে জানিয়ে- বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, আমরা নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। আগামী মে বা জুন মাসে জাতীয় নির্বাচনের পুরো প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। তবে জাতীয় নির্বাচন কবে হবে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসির নেই।

তিনি বলেন, আগামীকাল সোমবার বিএনপি’র সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে বিএনপি’র পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ, জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক :

০৯ ফেব্রুয়ারি, ২০২৫,  10:16 PM