ঢাকা ২১ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ মিলবে আংশিক ট্রাফিক সেবা

#
news image

জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে ঢাকা মহানগরীতে আংশিক ট্রাফিক সেবা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

ঢাকাবাসীকে অবগত করে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় জরুরী সেবা- ৯৯৯ এ আংশিক ট্রাফিক সেবা চালু করা হয়েছে। প্রায়ই লক্ষ্য করা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের দাবী দাওয়া আদায়ের জন্য রাস্তায় অবস্থান ধর্মঘট/অবরোধ অথবা সংঘর্ষ, সড়ক দুঘটনা, রাস্তা খনন ইত্যাদি কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ বা সীমিত হয়ে যায়। এর ফলে যাত্রীগণের গন্তব্যে পৌঁছাতে অস্বাভাবিক বিলম্ব হয়।

এক্ষেত্রে ডিএমপি’র ট্রাফিক বিভাগ ডাইভারসন দিয়ে যানবাহনসমূহকে বিকল্প গন্তব্যে পৌছানোর ব্যবস্থা গ্রহণ করে থাকে। জরুরী গন্তব্যে পৌছানো প্রয়োজন এমন নাগরিকদের জাতীয় জরুরী সেবা ৯৯৯  থেকে এ বিষয়ে তথ্য প্রদান করার ব্যবস্থা করা হয়েছে।

ট্রাফিক সংক্রান্ত যেসব তথ্য পাওয়া যাবে জরুরী সেবা-৯৯৯ এ: বিভিন্ন সংগঠন/প্রতিষ্ঠানের দাবী দাওয়া পূরণের জন্য অবস্থান ধর্মঘট, অবরোধ, সভা, মিছিল, বিভিন্ন কারণে যে সকল রাস্তায় যান চলাচল বন্ধ বা সীমিত হয়ে গেছে।

বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন ক্যাবল স্থাপনসহ ড্রেনেজ লাইন স্থাপন বা মেরামতের কারণে যে সকল রাস্তায় যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গেছে।

রাস্তার পার্শ্ববর্তী ভবনে অগ্নিকান্ড, সড়ক দুর্ঘটনা, রাস্তায় যানবাহন অচল হয়ে যাওয়া ইত্যাদি কারণে যে সকল রাস্তায় যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গেছে।

বিভিন্ন কারণে যে সকল রাস্তায় সংঘর্ষ বা মারামারির জন্য যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গেছে।
উল্লেখিত কারণে ট্রাফিক পুলিশ বিকল্প যে সকল রাস্তায় যান চলাচলের ব্যবস্থা গ্রহণ করে থাকে সে সংক্রান্ত তথ্য ইত্যাদি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্মানিত নগরবাসীদের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে উল্লেখিত বিষয় সংক্রান্ত তথ্য জেনে রাস্তায় গাড়িতে চলাচলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক :

২৯ জানুয়ারি, ২০২৫,  1:20 AM