দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে বাড়িতে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশীর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘরটির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ (৪২) নামের এক প্রতিবেশী মারা গেছেন।

আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী মুসা শেখ একই গ্রামের মৃত আজিত শেখের ছেলে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে লিয়াকত শেখের বসতঘরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করতে না পারায় স্থানীয়দের সহযোগিতায় বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ঘরের আসবাবপত্র এবং জমি বিক্রির নগদ টাকাসহ যাবতীয় মালামাল পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়।

এদিকে আগুন নেভানোর ব্যস্ততার একপর্যায়ে আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন প্রতিবেশী আলী মুসা শেখ। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুকান্ত কুন্ডু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

পল্লী বিদ্যুৎ ফকিরহাট জোনের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু বলেন, “মৌভোগে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে আমাদের লাইন বন্ধ করার আগেই হয়তো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।”

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, মৌভোগ গ্রামে বসতবাড়িতে আগুন নেভাতে গিয়ে এক প্রতিবেশী মারা যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে বাড়িতে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা