চলমান শ্রমিক আন্দোলন ভিন্নখ্যাতে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কাউলতিয়া সাংগঠনিক থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার দেলোয়ার হোসেন মেম্বার। ৪ঠা নভেম্বর সকাল থেকে নগরের ২২ নং ওয়ার্ডের বিভিন্ন ফ্যাক্টরীর সামনে গিয়ে বিএনপির নেতাকর্মীদের অবস্থানের সাথে উপস্থিত হয়ে এসব কথা বলেন। তিনি আরও বলেন,বর্তমানে শ্রমিকরা আন্দোলনে না জড়ালেও একটি গোষ্ঠী তাদের দিয়ে আন্দোলন করাতে বাধ্য করছে। যাতে করে দেশের ক্ষতি ও সরকারের বদনাম হয়,সেই ব্যর্থ চেষ্টা করছে।
আমরা বিএনপি পরিবার শ্রমিকদের যুক্তিক দাবির সাথে সমর্থন করছি। কিন্তু আন্দোলনের নামে ভাংচুর, অগ্নি সংযোগ, মানুষের জানমালের ক্ষতি করছে, এরা প্রকৃত শ্রমিক নয়। এরা পতিত সরকারের সহযোগী, তাদের রুখে দিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে যাতে বিতর্কিত না করতে পারে সেই জন্য সাবেক কাউলতিয়া ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী মাঠে আছেন। দেলোয়ার হোসেন মেম্বার আরও বলেন,গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি'র নির্দেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ২২ নং ওয়ার্ড তথা সাবেক কাউলতিয়া ইউনিয়নের নেতাকর্মীরা মাঠে আছে। তিনি বলেন,এখন শ্রমিকদের আহবান জানাবো,তারা যেন কাজে মনোযোগ দেন, আন্দোলন থেকে বিরত থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মজুরি বোর্ডের সদস্যরা ইতিমধ্যে বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

মতামত