দৈনিক পল্লীবাংলা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১২৯৯

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ২১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন ও সিলেট বিভাগে দুইজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৩ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৯ হাজার ৮০১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন; যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৯৬ জন রোগী।

চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ৩৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টার তিনজন মৃত্যুর ঘটনা যুক্ত হয়েছে। প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিল ৪১৩ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১২৯৯

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ২১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন ও সিলেট বিভাগে দুইজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৩ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৯ হাজার ৮০১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন; যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৯৬ জন রোগী।

চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ৩৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টার তিনজন মৃত্যুর ঘটনা যুক্ত হয়েছে। প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিল ৪১৩ জন।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা