ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

মাটিভর্তি ডাম্পার জব্দ করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা নেতৃত্বে।

#
news image

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের হলদিয়া পালং বিটের রুমখাঁ ক্লাসপাড়া এলাকায় সন্ধ্যা নামলেই রোহিঙ্গা শ্রমিক দিয়ে শুরু হয় পাহাড় সাবাড় করার মহোৎসব।
 
রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বনবিভাগ। অভিযানের সময় স্থানীয় আবদুল মান্নানের পাহাড় কাটার স্পটে পাহাড় কেটে মাটি ভর্তি করার সময় ঘটনাস্থল থেকে একটি ডাম্পার জব্দ করতে সক্ষম হয় আভিযানিক দল। সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন অভিযানের নেতৃত্ব দেন।
 
জানা যায়, প্রতিনিয়ত রাতের আঁধারে পাহাড় কাটার মহোৎসব চলে হলদিয়া পালং বিটের বিভিন্ন এলাকায়। ক্লাসপাড়া এলাকায় আব্দুল মান্নানের নেতৃত্বে রাতভর পাহাড় কাটে ৫/৬জন রোহিঙ্গা শ্রমিক।
 
অভিযানের সত্যতা নিশ্চিত করে মো. শাহিনুর ইসলাম শাহিন জানায়, "কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের ক্লাসপাড়া এলাকায় পাহাড় কাটার সময় মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়।
 
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।"
 
অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া সদর বিট কর্মকর্তা জাহাঙ্গীর, ওয়ালাপালং বিট কর্মকর্তা আরাফাত রহমান, জালিয়াপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামান সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

 উখিয়া প্রতিনিধ :

১৪ জানুয়ারি, ২০২৫,  4:59 AM