বারাকপুর-খানজাহান আলী বিমানবন্দর সড়ক সংস্কার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
এস এম নূর ইসলাম, বাগেরহাট ব্যুরো :
২২ আগস্ট, ২০২৬, 7:50 PM

বাগেরহাটের বারাকপুর খুলনা-বাগেরহাট মহাসড়ক থেকে রামপালের খানজাহান আলী বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় অবিলম্বে তা সংস্কারের দাবি জানিয়েছেন ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম।
এক বিবৃতিতে তিনি জানান, সড়কটির অধিকাংশ স্থানের পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। ষাটগম্বুজ পর্যটন কেন্দ্র ও প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর এলাকার অন্যতম সংযোগ পথ হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ ও শত শত যানবাহন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
ফকির তারিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে সড়কটির টেকসই ও মানসম্মত সংস্কার কাজ শুরু না করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।