ঢাকা ১৬ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ঈদে জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে বড়লেখায় নিসচা'র শৃঙ্খলা প্রণয়ন  বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান হাটহাজারীতে পরিস্কার পরিছন্নতা কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল চরভদ্রাসনে ২৫০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টাকারী মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধা ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিন–এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত তারাবির সময় কিশোর গ্যাংয়ের তা'ন্ড'ব! শিবগঞ্জে স্কুলছাত্রীকে সং'ঘব'দ্ধ ধ'র্ষণে'র চেষ্টা ও ধা'ও'য়া ! সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত গাজীপুরে যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলুর আয়োজনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম

#
news image

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। 

আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্ব দরবারে বাংলাদেশের সংগ্রামের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করবে। পাশাপাশি এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম আন্তর্জাতিক মানের চলচ্চিত্র সম্পর্কে ধারণা লাভের সুযোগ পাবে। 

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিকাশে চলচ্চিত্রের ভূমিকা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়; চলচ্চিত্র সামাজিক পরিবর্তনেরও গুরুত্বপূর্ণ নিয়ামক। 

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের ওপর চলচ্চিত্র নির্মাণের জন্য চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানান। 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।

উল্লেখ্য, ৯ দিনব্যাপী (১১-১৯ জানুয়ারি) আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে বিশ্বের ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। যার মধ্যে ৪৪টি চলচ্চিত্র বাংলাদেশের।

নিজস্ব প্রতিবেদক :

১২ জানুয়ারি, ২০২৫,  4:50 AM