ঢাকা ১৮ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে ৬৪ বোতল ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বড়লেখার খাল-বিল থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা বারহাট্টায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শাল্লায় মা, নবজাতক ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে পরামর্শ সভা এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার

ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

#
news image

"ক্রেতা আন্দোলন গড়ে তুলুন" প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খাঁন এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ।
সভায় সভাপতিত্ব করেন ক্যাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি লিয়াকত আলী লাভলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহম্মাদ আল ইভান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এস.এম. মনিরুজ্জামান মনির, ট্রেজারার রবিউল হাসান (রাজিব), পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ মোস্তফা কবির, তৌহিদুল ইসলাম তুহিন, শাহাদাত হোসেন, শেখ সুলাইমান, আমির হোসেন, এম.এম. সাইফুর রহমান উজ্জ্বলসহ ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যবৃন্দ।
সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, ক্যাব মাঠপর্যায়ে দোকানে দোকানে লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রচারণা, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ট্রেড লাইসেন্স নিশ্চিতকরণ, বাজারে পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্যে ভেজাল প্রতিরোধ, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং বাজারের যানজট নিরসনে কাজ করবে।
এ সময় ক্যাব নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। জবাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন ও ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ক্যাবের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস প্রদান করা হয়।

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

১৭ জুন, ২০২৬,  7:09 PM