রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফটিকছড়ি আসনের গেজেট প্রকাশ ও শপথ হচ্ছে না !
কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :
১৬ জুন, ২০২৬, 8:59 PM

জাতীয় সংসদের চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের বেসরকারিভাবে নির্বাচিত সরোয়ার আলমগীরের গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ নিয়ে চলমান আইনি জটিলতায় নতুন মাত্রা যোগ হয়েছে।
নির্বাচনে অংশগ্রহণের বৈধতা নিয়ে দায়ের করা রিট মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ গ্রহণ ও গেজেট প্রকাশের বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের করা আপিল মামলাটি আজ ১৬জুন মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে আপিল বিভাগ সরোয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত রুলটি যে হাইকোর্ট বেঞ্চ থেকে জারি হয়েছিল, সেই বেঞ্চেই দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।
এর আগে নির্বাচনের আগ মুহূর্তে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে রুল জারি করেছিলেন। আপিল বিভাগের নির্দেশনার পর এখন ওই রুলের চূড়ান্ত শুনানি ও নিষ্পত্তি হবে একই বেঞ্চে।
এ বিষয়ে নির্বাচনে বিজয়ী সরোয়ার আলমগীরের পক্ষের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাসান বলেন, আপিল বিভাগের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে রুলটির চূড়ান্ত শুনানি হবে এবং সেখানেই বিষয়টির নিষ্পত্তি হবে।
অন্যদিকে নুরুল আমিনের পক্ষের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল গনি বলেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে। বিচারাধীন এ বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত গেজেট জারির সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
আইনজীবীদের মতে, রিট মামলার নিষ্পত্তির আগ পর্যন্ত নির্বাচনী বৈধতা–সংক্রান্ত প্রশ্নের পূর্ণাঙ্গ মীমাংসা হবে না। ফলে শপথ গ্রহণের বিষয়েও অনিশ্চয়তা থেকে যাচ্ছে। চূড়ান্ত রায়ের পরই এ বিষয়ে স্পষ্টতা আসবে।
এদিকে আদালতের এ নির্দেশনাকে ঘিরে ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ ও মতামত দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট মামলার রায়ের দিকেই এখন তাকিয়ে আছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা।
উল্লেখ্য যে, ফটিকছড়ি আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সরোয়ার আলমগীর বিজয়ী হয়েও, মামলা সংক্রান্ত আইনি জটিলতার কারণে এখনো গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ করতে পারনি। এতে করে হতাশ তার অনুসারী নেতা-কর্মীরা।

সম্পর্কিত