শাল্লায় মা, নবজাতক ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে পরামর্শ সভা
মোঃ ফারুক মিয়া, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১৭ জুন, ২০২৬, 7:06 PM

সুনামগঞ্জের শাল্লায় মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য, টিকাদান এবং কিশোর-কিশোরীদের সুস্থতা বিষয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ জুন (মঙ্গলবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলার কনফারেন্স রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। কানাডা সরকারের অংশীদারিত্বে এবং আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ (UNICEF)-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'সুশীলন' এই পরামর্শ সভার আয়োজন করে।
দেবব্রত আইচ মজুমদারের সভাপতিত্বে এবং মো: আলমগীর মিয়ার সঞ্চালনায় সভায় বক্তারা মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, সময়মতো টিকাদান এবং কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার লক্ষ্যে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয়, তৃণমূল পর্যায়ে এই সেবাগুলো সঠিকভাবে পৌঁছে দিতে সুশীলন ও সহযোগী সংস্থাসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উক্ত পরামর্শ সভায় অতিথিরা হলেন, শুভজিৎ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বপতী চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, চেয়ারম্যান, ৪নং শাল্লা ইউপি সুবল চন্দ্র দাস, চেয়ারম্যান, ২নং হবিবপুর ইউপ ফুলন চন্দ্র দেব, এস আই, শাল্লা থানা মাওলানা আবুল কাশেম, খতিব, শাল্লা থানা জামে মসজিদ আরিফ কাণ দুলাল, প্রধান শিক্ষক, শাহিদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয় এম এ রাজ্জাক, আহবায়ক, উপজেলা যুবদল (বিএনপি) এছাড়াও সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সঠিক বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।