ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

সিলেট ও সুনামগঞ্জের ভারতীয় সীমান্তে গরুসহ কোটি টাকার পণ্য জব্দ

#
news image

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গরুসহ কোটি টাকারও বেশি ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবি জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার তাদের ৪৮ ব্যাটালিয়নের সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট, তামাবিল, কালাইরাগ, কালাসাদেক, উৎমা ও সংগ্রাম বিওপি জওয়ানরা আজ মঙ্গলবার এসব পণ্য জব্দ করে। 

জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে- বিপুল পরিমাণ ভারতীয় গরু, চিনি, গার্নিয়ার ক্রিম, সুপারি ও মদ। তাছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬ লাখ ৬৯ হাজার টাকা বলে জানায় বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট প্রতিনিধি :

০৭ জানুয়ারি, ২০২৫,  11:03 PM