ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

নেত্রকোনার সীমান্তে ৯৬৩ বোতল ফেনসিডিলসহ মিনি ট্রাক জব্দ

#
news image

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের গোপালপুর সীমান্ত এলাকায় নেত্রকোনা (৩১ বিজিবি) ব্যাটালিয়নের মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৬৩ বেতাল ফেন্সিডিলসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

নেত্রকোনা (৩১ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) রোববার সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জানান।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রবিবার সকালে নেত্রকোনা (৩১ বিজিবি) ব্যাটালিয়নের দুর্গাপুর উপজেলার নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) একটি টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহলকালে দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় দ্রুতগামী একটি মিনি ট্রাককে সন্দেহ হলে ট্রাকটিকে থামানোর সিগনাল দেয়।

এ সময় ট্রাকের আরোহী চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে টহল দলটি ট্রাক তল্লাশি চালিয়ে মালিকবিহীন ৯৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ জব্দকৃত মিনি ট্রাকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপন কান্তি গুণ, বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি :

০৫ জানুয়ারি, ২০২৫,  10:01 PM