ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুর বিআরটিএ-তে দুর্নীতি ও হয়রানি: পরিদর্শকের শাস্তির দাবিতে বিক্ষোভ

#
news image

ফরিদপুর বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মেহেদী হাসানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, ঘুষ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন নাগরিকরা। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই বিক্ষোভ থেকে অভিযুক্ত কর্মকর্তার সাময়িক বরখাস্ত ও বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে।

বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এতে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে মেহেদী হাসান বিআরটিএ কার্যালয়কে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। সেবা নিতে আসা সাধারণ মানুষ তার কাছে জিম্মি হয়ে পড়েছেন। প্রতিবাদ করলেই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনি ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিচ্ছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

আন্দোলনকারীদের চার দফা দাবি, ১. প্রতিবাদকারীদের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার। ২. অভিযুক্ত মোটরযান পরিদর্শককে সাময়িক বরখাস্ত করে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন। ৩. তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করে আইনি শাস্তি নিশ্চিত করা। ৪. বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা।

বিক্ষোভে অংশ নেওয়া খায়রুল রোমান বলেন, ‘মেহেদী হাসান যেখানেই দায়িত্ব পালন করেছেন, সেখানেই দুর্নীতির অভিযোগ উঠেছে। ফরিদপুরেও তিনি একই ধারাবাহিকতা বজায় রেখেছেন। নিজের অপরাধ ঢাকতে তিনি এখন আমাদের কণ্ঠরোধের চেষ্টা করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।’

স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, বিআরটিএ চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অভিযুক্ত পরিদর্শকের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি :

০৪ মে, ২০২৬,  7:50 PM