ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নওগাঁয় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

#
news image

নওগাঁর বদলগাছী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মিঠু হোসেন (৪৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আধাইপুর ইউনিয়নের জিয়া শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিঠু হোসেন উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু হোসেন বৃহস্পতিবার রাতে ভ্যান নিয়ে বিষ্ণপুর থেকে বৈকুন্ঠপুরের দিকে যাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি জিয়া শিমুলিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার কানের নিচে, ঘাড় ও পিঠে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায়ও মিঠু হোসেন ভ্যান চালিয়ে বাড়ির দিকে রওনা দেন। তবে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ পূর্বে গিয়ে তিনি ভ্যান থেকে পড়ে পাশের একটি ধানক্ষেতে লুটিয়ে পড়েন। পরে সেখানেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আকস্মিক এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বদলগাছী থানার ওসি মো. লুৎফর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

নওগাঁ প্রতিনিধি :

১০ এপ্রিল, ২০২৬,  3:55 PM