ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জয়পুরহােট পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, ‎ঘরে অগ্নিসংযোগ ও গাছ কেটে ক্ষতিসাধন

#
news image

জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের জেরে নির্মাণাধীন ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও ৫ শতাধিক গাছ কেটে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

‎অভিযোগকারী মোঃ মুনসুর রহমান (৪৫) জানান, তাদের বাপ-দাদার পৈত্রিক সূত্রে দড়িপাড়া মৌজায় খতিয়ান নং সি/এস-৪০, এস/এ-৪৩ এবং আর/এস ৬১, ১১৮, ১৭, ৮৫, ১৫৬ ও ২০৯ দাগে মোট ৫.২৭ একর সম্পত্তির মধ্যে ২.৫২ একর জমি তারা ভোগদখল করে আসছেন। দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে তাদের সঙ্গে প্রতিপক্ষ ওয়ারিশ মোঃ মাহমুদুল হক গং ও তার সহযোগীদের সঙ্গে বিরোধ চলছিল।

‎মুনসুর রহমান অভিযোগ করে বলেন,প্রতিপক্ষ মাহমুদুল হক গং এবং তার ভাড়াটিয়া লোকজন রড, লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের জমিতে প্রবেশ করে নির্মাণাধীন ঘরে অগ্নিসংযোগ করে, ঘরের টিন লুট করে এবং বসতবাড়ির পাশে লাগানো ৫ শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করে। তারা প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

‎তিনি আরও জানান, এ বিরোধ নিয়ে ২০১৯ সালে জয়পুরহাট সদর সিনিয়র সহকারী জজ আদালতে বাটোয়ারা মামলা (নং-৩৮) চলমান রয়েছে। মামলার মাঝে এমন নিশংস ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

‎ভুক্তভোগী পরিবার মনে করছে, প্রতিপক্ষরা যেকোনো সময় আরও বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

‎এবিষয়ে প্রতিপক্ষ সোলায়মান আলী  বলেন, ওয়ারিশ সূত্রে আমরা জমির মালিক। আমাদের ফসলি জমিতে তারা ঘর নির্মাণ করেছিল। আমরা ভেঙ্গে দিয়েছি। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

০৩ ডিসেম্বর, ২০২৫,  7:05 PM