ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

৬ জেলায় এসপি বদলি, গাজীপুরের নতুন কমিশনার ইসরাইল হাওলাদার

#
news image

বাংলাদেশ পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনে সরকার গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)-এ নতুন কমিশনার নিয়োগ দিয়েছে। একই প্রজ্ঞাপনে ৬টি জেলার পুলিশ সুপার (এসপি)-কেও বদলি করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর, ২০২৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল কার্যকর করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে উপসচিব আবু সাঈদ স্বাক্ষর করেন।

জিএমপি-তে নতুন নেতৃত্ব শিল্পাঞ্চল পুলিশের বর্তমান ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি)-র নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মো. ইসরাইল হাওলাদার দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

৬ জেলায় রদবদল একই প্রজ্ঞাপনে ৬টি জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জেলার এসপি পরিবর্তন হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা হলেন, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলায়, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। 

গাজীপুর প্রতিনিধি :

১৭ নভেম্বর, ২০২৫,  7:54 PM