ঢাকা ২৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে আয়নার মতো সঠিক পথ দেখায়’: তথ্যমন্ত্রী ‘জুলাই ব্যর্থ হলে দেশে শেখরাজ্য প্রতিষ্ঠিত হতো’: এবি পার্টির সভায় বক্তারা টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট সামাজিক সেবা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের অঙ্গীকার বার্নহ্যামের আগস্টে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ ১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফট শিক্ষার্থীশূন্য, কারণ দর্শানোর নির্দেশ রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা চীন যাচ্ছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শন করলেন এমপি

ফটিকছড়িতে মা-মেয়ের লা/শ উদ্ধার করলো পুলিশ

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট সদরের কামাল ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে এক গৃহবধূ ও তার দেড় বছরের শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত কামাল ভবনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূর নাম আফরোজা আফরিন (২৬)। তিনি মো. আনোয়ার হোসেন বিবলুর স্ত্রী। শিশুটির নাম আতকিয়া আয়েশা, বয়স মাত্র ১৬ মাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আফরোজা আফরিন তার শিশুকন্যাকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লোহার দরজা ভেঙে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

নিহত আফরিনের শ্বশুর কামাল উদ্দিন জানান, তার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হয়তো সেই মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিত পারেন।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আফরোজা আফরিন আত্মহত্যার আগে তার শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

২৯ অক্টোবর, ২০২৫,  11:29 PM