ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার/ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) চিকিৎসকদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় গ্রামীণ স্বাস্থ্যসেবায় অবদান রাখা ডিপ্লোমা চিকিৎসকদের প্রতি বৈষম্য দূর করা এবং সরকারি চাকরির নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়।
 
রোববার (৮ মার্চ) বিকেলে বসুরহাট বাজারের গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে কর্মরত সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মেডিকেল অফিসার মো. আবু নাছের। সার্বিক সহযোগিতা করেন মেডিকেল অফিসার কাওছার।
 
কোম্পানীগঞ্জে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার/ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) চিকিৎসকদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) নোয়াখালী জেলা শাখার সভাপতি এম. এ. হাতেম খান ও সাধারণ সম্পাদক আকতার উদ্দিনসহ স্থানীয় ডিপ্লোমা চিকিৎসকরা।
 
বক্তারা বলেন, গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদার করতে ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) চালু করা হয়। এসব প্রতিষ্ঠানে চার বছরের ডিপ্লোমা কোর্স ও ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ডিগ্রিধারী চিকিৎসক তৈরি করা হয়।
 
বর্তমানে এসব ডিপ্লোমা চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) হিসেবে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত রয়েছেন। তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, জরুরি চিকিৎসা, সাধারণ রোগ নির্ণয় ও চিকিৎসা, টিকাদান কর্মসূচি এবং জনস্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
 
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ডিপ্লোমা চিকিৎসকরা পদবী, মর্যাদা ও চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।
 
তারা ডিপ্লোমা চিকিৎসকদের “ডিপ্লোমা মেডিকেল অফিসার” হিসেবে স্বীকৃতি দেওয়া, পূর্বের নীতিমালা অনুযায়ী সরকারি চাকরির নিশ্চয়তা প্রদান, নতুন করে নিয়োগ বৃদ্ধি এবং উচ্চতর প্রশিক্ষণ বা ডিগ্রির সুযোগ সৃষ্টির দাবি জানান।
 
বক্তারা আরও বলেন, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার বড় একটি অংশ ডিপ্লোমা চিকিৎসকদের ওপর নির্ভরশীল। তাই দেশের স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যথাযথ পদ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০৮ মার্চ, ২০২৬,  11:02 PM