ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

#
news image

পবিত্র মাহে রমজান উপলক্ষে পূর্ব লন্ডনের একটি হলে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ রমজান অনুষ্ঠিত এই অনুষ্ঠানে লন্ডনে বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব বজলুর রহমান।
সি ফর চাটগাঁ মিডিয়ার মিডিয়া ডাইরেক্টর সেলিম হোসাইনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আগত অতিথিদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং তাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বজলুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয় এবং একসঙ্গে শতাধিক মানুষ ইফতারে অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন কমিউনিটির মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি ফর চাটগাঁর ডাইরেক্টর সেলিমুল হক, সাজ্জাদুল ইসলাম, জিয়া বিন রাসেল। শেয়ার হোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জিন্নাত আলী, ব্যারিস্টার আনোয়ার হোসেন, আবদুল মান্নান,জামাল উদ্দিন, সাকিব হুদা, ইব্রাহিম জাহান, মাসুদুর রহমান, আবু নসর, সিরাজুল ইসলাম, জুয়েল আবেদীন চৌধুরী, আলমগীর সওদাগর, সৈয়দ রাসেল,সোহেল রানা, সেলিম সারওয়ার, শেখ নাসেরসহ আরও অনেকেই ।
এছাড়াও উপস্থিত ছিলেন লন্ডনের বাংলা মিডিয়ার সাংবাদিক সরোয়ার হোসেন, রাকিবুল ইসলাম, শোয়েব কবীর, আবদুল কাদের জিলানী, ইফতি আহমেদ এবং বার্কিং ও ডিগেনহাম কাউন্সিলের কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি।
এছাড়া গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে, সীতাকুণ্ড সমিতি ইউকে, ফটিকছড়ি কমিউনিটি ইউকে, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে, বখতিয়ার সোসাইটি ইউকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরিশেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সেলিম হোসাইন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৮ মার্চ, ২০২৬,  11:04 PM