ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিলাসবহুল হোটেলের সুইমিংপুলে কুমির

#
news image

সম্প্রতি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে একটি কুমির দেখা গেছে। যদিও কিছু দূরে বিশ্রাম নেওয়া অতিথিদের কেউই তাতে আতঙ্কিত হননি।

সিডনি থেকে এএফপি জানায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিনে ছোট্ট শিকারি প্রাণীটি পোর্ট ডগলাসের শেরাটন গ্র্যান্ড মিরাজ রিসোর্টের পুলের মেঝেতে শুয়ে আছে।

টিকটকার লিসা কেলার একটি ভিডিওতে বলেন, ‘আমি কাউকে আতঙ্কিত করতে চাই না, কিন্তু শেরাটনের পুলে একটি কুমির আছে।’

ভিডিওতে দেখা গেছে, কয়েকজন পর্যটক পুলের পাশে সান লাউঞ্জে আরাম করছেন, কিন্তু কেউই পানিতে নামেননি। একজনও তোয়াক্কা করছে না।

ভিডিওটি হোটেলের ওয়েবসাইটে থাকা পুলের ছবির সঙ্গে মিলে যায়। হোটেলের ম্যানেজার জোসেফ আমেরিও জানান, শনিবার ভোরে কুমিরটি দেখা যায়। কুইন্সল্যান্ড রাজ্যের বন্যপ্রাণী কর্মকর্তারা বিকেলে সেটিকে তুলে নেওয়া পর্যন্ত পুলটি বন্ধ রাখা হয়।

তিনি আরও বলেন, অতিথিরা ও বাচ্চা কুমিরটি একসঙ্গে পুলের মধ্যে ছিল না।

উত্তর অস্ট্রেলিয়ায় লবণাক্ত ও মিঠা পানির প্রায় ১ লাখেরও বেশি কুমিরের বসবাস বলে অনুমান করা হয়।

আন্তর্জাতিক ডেক্স :

১৯ অক্টোবর, ২০২৫,  7:17 PM