ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

আগামীকাল নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

#
news image

গত ৭ সেপ্টেম্বর থেকে আজ ১৮ অক্টোবর পর্যন্ত অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট।

দীর্ঘ ৪২ দিন অবকাশ শেষে খোলার প্রথম দিন ঐতিহ্য অনুযায়ী প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের সঙ্গে আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ আগামীকাল ১৯ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখার ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর আগামীকাল ১৯ অক্টোবর সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ডে এ অনুষ্ঠান হবে। সংশ্লিষ্ট সকলকে বেলা সাড়ে ১১টা থেকে ১টার পর্যন্ত এ আয়োজনে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

১৮ অক্টোবর, ২০২৫,  8:13 PM